মিঠাপুকুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণা

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:১৯
মিঠাপুকুর উপজেলায় ব্র্যাকের ‘বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন-২০১৩’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলার পুটিমারী কালিমন্দির সংলগ্ন মাঠে বৈরাতীহাট শাখা অফিসের আওতায় এবং ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পুটিমারী স্থায়ী কিশোরী ক্লাবের আয়োজনে র্যালি, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন প্রধান। র্যালিটি কালীমন্দির মাঠ থেকে বের হয়ে বটতলা বাজার প্রদক্ষিণ করে কালীমন্দির মাঠে এসে শেষ হয়। র্যালিতে এলাকার প্রায় ৩শ’ মানুষ উপস্থিত ছিলেন। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ব্র্যাকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র এলাকা ব্যবস্থাপক মনিকা রানী বর্মন। শ্রী কেশব চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর ইউপি সদস্য শাহ মোঃ মতলুবর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর ইউপি সদস্য শ্রী কমল চন্দ্র, বাবু বিনয়, কৃষ্ণ মণ্ডল, শ্রী স্বপন কুমার, শ্রী মানিক কুমার সরকার, শ্রী নয়ন চন্দ্র, ব্র্যাকের পক্ষে সাবেকুন নাহার, রতনা বেগম প্রমুখ।