শিশু নির্যাতন বন্ধে পাঁচবিবিতে মানববন্ধন

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিশু নির্যাতন বন্ধের দাবিতে ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থা (পউআমডো) উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিসৌধ সড়কে আদিবাসী শিশুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, পউআমডো’র চেয়ারম্যান ডাঃ দ্বিজেন্দ্র নাথ সরকার, নির্বাহী পরিচালক কাশিনাথ মাহাতো, প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।