সম্প্রতি “অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন এবং স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক” কর্মশালা সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চেম্বার অব কমার্স হলরুমে অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সুপ্র জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান মুন্না, সুপ্র, জেলা কমিটির সদস্য- পৌর প্যানেল মেয়র মিনারা মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, বিশেষ অতিথি পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তপন বসু। কর্মশালার ফেসিলেটর ছিলেন সিডিআউ নেটওয়ার্কের সভাপতি জিয়াউল আহসান। তৃণমূল থেকে জনঅংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন হওয়ার এই মতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, চিড়াপারা ইউনিয়নের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বাদশা, শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান জি এম ফিরোজ, শিকদার মলি¬ক ইউনিয়নের চেয়ারম্যান মো: কামরুজ্জামান চান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদুল্ল¬াহ লিটন, মো: হুমায়ুন কবীর, ইউপি সদস্য সুরাইয়া আক্তার হেপী প্রমুখ। কর্মশালায় মোট ২৬ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
