‘বিশ্বব্যাপী সম্পৃক্ত, স্থানীয়ভাবে সংযুক্ত’ শীর্ষক শ্লোগানে ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে’র সহযোগিতায় ইয়ূথ এন্ডিং হাঙ্গার রাজশাহী সিটি ইউনিট ইংরেজী ভাষা শিক্ষা ক্লাব চালু করেছে। সমপ্রতি প্রধান অতিথি হিসেবে উক্ত ক্লাবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর ও রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ তারিকুল হাসান। রাবি এনিমেল হাজব্রেন্ডি এন্ড ভেটেরিনারী সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ জালালউদ্দিন সরদারের সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর সুব্রত কুমার পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরকার শরিফুল ইসলাম, রাবি এনিমেল হাজব্রেন্ডি এন্ড ভেটেরিনারী সায়েন্স বিভাগের সিনিয়র ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, ফোকলোর বিভাগের শিক্ষক ড. মোঃ হাবিবুর রহমান ও হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জাকারুল ইসলাম জাকির। অতিথিবৃন্দ ইংরেজি ভাষা শিক্ষা ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান এবং ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান
‘শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ শীর্ষক শ্লোগানে রাজশাহী মহানগরী এবং চারঘাট ও মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় কন্যাশিশু দিবস ২০১৩ পালিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরামের সহযোগিতায় মোহনপুরের জাহানাবাদ ইউপির কোটালীপাড়া ফতেপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালিতে ইউপি চেয়ারম্যান মোঃ ইসলাম আলী সরদার ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন। পরে স্কুল মিলনায়তনে আলোচনায় অন্যান্যের মধ্যে দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর সুব্রত কুমার পাল ও ইউসি জয়নাল আবেদীন অংশ নেন। ধুরইল ইউপির মহ্ববতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র্যালিতে ইউপি সচিব মোঃ মফিজউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম শেখ, ইউপি সদস্য মোছাঃ ববিতা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মৌগাছি ইউপির বস্তকেদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র্যালিতে ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান অংশ নেন।
