২ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ১৮ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৭ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভবার সোম ও মঙ্গলবার। শুভরত্ন: মুক্তা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: সেন্টিমেন্টাল, রোমান্টিক ও মেধাবী। আপনার কল্পনাপ্রবণ মন সহজেই হয়ে ওঠে আবেগপ্রবণ। সৃজনশীল হলেও আপনি স্বপ্নরাজ্যেই বেশি বিচরণ করতে চান। পরস্পর বিরোধী অনেক গুণের সমাবেশ ঘটতে পারে আপনার মধ্যে। মানসিক অস্থিরতা ও একাধিক বিষয়ের প্রতি ঝোঁক আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। তবে আপনার ইনটুইশন ও বিশ্লেষণী ক্ষমতা প্রবল। আপনাকে অনেকেই ভুল বুঝতে পারে। দৃঢ়তা, ধৈর্য ও আত্মবিশ্বাস আপনার সাফল্যের বুনিয়াদ হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা, ফরাসী সম্রাজ্ঞী মেরি আঁতানোত, সোহরাব মোদি, বাট ল্যাংকাস্টার, প্রেসিডেন্ট ওয়ারেন হার্টিং, রাজনীতিক আকবর হোসেন, জ্যোতিষী আহসান হাবীব পাশা, শিক্ষাবিদ ড. কাজী মফিজুর রহমান, শির্ষেন্দু মুখোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক কারণে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। চেষ্টা ও পরিশ্রমের দ্বারা সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। গুরুস্থানীয় কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হবার আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের কোন ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোন বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোন আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অকারণে ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। অপ্রত্যাশিত কোন শোক সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কোন কারণে হঠাত্ ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চঞ্চলতা পরিহার করুন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। পুরনো পাওনা টাকা আদায় হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ক্ষুদ্র ব্যবসায়িদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। রাগ বা জেদের বশবর্তী হয়ে কোন কাজ না করলেই ভালো করবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কোন আইনগত ঝামেলায় জড়ানোর আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কেউ আজ প্রতারণা করতে পারে। খারাপ লোকের পরামর্শে বিভ্রান্ত না হলেই ভালো করবেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। দাম্পত্য সম্পর্ক খুব ভালো নাও যেতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন । ন্যায্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। হঠাত্ কোন আঘাত পেতে পারেন। মিডিয়া কর্মীদের জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। পেশাগত প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আজ কোন মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। প্রাপ্তিযোগ আছে। প্রবাস আনন্দদায়ক হবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রকৌশলীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্তিযোগ আছে। আজ কোন আশা পূরণ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক দিক খুব একটা অনুকূল থাকবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। জনসেবামূলক কাজে জড়াতে পারেন। কারো আনুকূল্যের উপর নির্ভর করা ঠিক হবে না। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন।
