বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক
মাসকট হাই স্কুল, ঢাকা
সময়: ২ ঘণ্টা ৩০মিনিট পূর্ণমান: ১০০
[দ্রষ্টব্য: ডানপাশের উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১.বহুনির্বাচনী সকল প্রশ্নের উত্তর
দাও: ১x ৪০=৪০
১। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) তাজউদ্দিন আহমদ
(ঘ) মওলানা ভাসানী
২। জেট বিগ্রেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন ?
(ক) মেজর কে.এম. শফিউল্লাহ
(খ) মেজর জিয়াউর রহমান
(গ) মেজর খালেদ মোশাররফ
(ঘ) কর্নেল ওসমানী
৩। মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কেন ?
(ক) দেশ পরিচালনার সুবিধার জন্য (খ) শত্রুদের ভালোভাবে ঘায়েল করার জন্য
(গ) মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য (ঘ) মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তার জন্য
৪। কবে পলাশীর যুদ্ধ হয়েছিল ?
(ক) ১৭৫৫ সালের ১লা জানুয়ারি
(খ) ১৭৫৬ সালের ২৩শে জুন
(গ) ১৭৫৬ সালের ৩০শে অক্টোবর
(ঘ) ১৭৫৭ সালের ২৩শে জুন
৫। ১৯০৫ সালে কী হয়েছিল ?
(ক) সিপাহি বিদ্রোহ
(খ) বাংলা ভাগ (গ) ভারত বিভক্তি
(ঘ) ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
৬। নিচের কোন ব্যক্তি মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন বলে মনে কর?
(ক) সৈয়দ আহমদ খান
(খ) নবাব আবদুল লতিফ
(গ) সৈয়দ আমীর আলী (ঘ) সকলেই
৭। মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে ?
(ক) পানাম নগর (খ) পুণ্ড্রনগর
(গ) পাণ্ডুয়া (ঘ) ভাসুবিহার
৮। ওয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে ?
(ক) ছাপাঙ্কিত মুদ্রা
(খ) পোড়া মাটির ফলক
(গ) ইস্পাতের ঢাল
(ঘ) পিতলের থালা-বাসন
৯। মুঘল শাসকগণ লালবাগ দুর্গটির মাঝখানের খোলা জায়গা রেখেছিল
কেন ?
(ক) দালানকোঠা তৈরির জন্য (খ) খেলার মাঠ তৈরির জন্য
(গ) তাঁবুতে বসবাস করার জন্য (ঘ) ফসল উত্পাদন করার জন্য
১০। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে ?
(ক) চা (খ) তামাক
(গ) চিনি (ঘ) পোশাক
১১। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ ?
(ক) ২০% (খ) ২৫%
(গ) ৩০% (ঘ) ৩৫%
১২। পাটকে সোনালি আঁঁশ বলা হয়
কেন ?
(ক) পাটক দেখতে সোনালি রঙের জন্য (খ) প্রচুর উত্পাদন হয় তাই
(গ) বিহুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে
(ঘ) পাট বিভিন্ন কাজে লাগে তাই
১৩। নিচের কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয় ?
(ক) খাদ্য (খ) বস্ত্র
(গ) মর্যাদা (ঘ) চিকিত্সা
১৪। কোনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায় নয় ?
(ক) শিক্ষা (খ) প্রশিক্ষণ
(গ) চিত্তবিনোদন
(ঘ) মানবসম্পদ রপ্তানি
১৫। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না কেন ?
(ক) লোকসংখ্যা বেশি হবার জন্য (খ) সম্পদের সুষ্ঠু প্রয়োগ না হবার জন্য
(গ) শিক্ষাক্ষেত্রে সুফল বয়ে না আসাতে (ঘ) সম্পদের সদ্ব্যবহারের অভাব পরিলক্ষিত তাই
১৬। কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে
(ক) ২০২০ (খ) ২০৩০
(গ) ২০৪০ (ঘ) ২০৫০
১৭। সর্বপ্রথম কতসালে নারী শ্রমিক ন্যায্য মজুরির দাবিতে রাজপথে আন্দোলন করে ?
(ক) ১৮৫৭ সালে (খ) ১৯০৮ সালে (গ) ১৯১০ সালে (ঘ) ১৯১৫ সালে
১৮। শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয় ?
(ক) বন্যা (খ) খরা
(গ) নদীভাঙন (ঘ) ভূমিকম্প
১৯। জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে ?
(ক) ১৯৪০ (খ) ১৯৪৫
(গ) ১৯৪৮ (ঘ) ১৯৫০
২০। কোনটি মানবাধিকারের লঙ্ঘন ?
(ক) নিরাপত্তা প্রদান
(খ) ধর্ম পালনের সুযোগ
(গ) সবার সমান অধিকার
(ঘ) শিক্ষার সুযোগ না দেওয়া
পরবর্তী অংশ আগামীকাল
