ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরীজ উচ্চ বিদ্যালয়ের ‘গ্রেগরীয়ান ডিবেটিং ক্লাব’—এর উদ্যোগে ৮ দিনব্যাপী‘হোয়াইট প্লাস-সেন্ট গ্রেগরী ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা—২০১৩’১লা নভেম্বর শুক্রবার শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রেগরীয়ান প্রাবন্ধিক ও কবি প্রফেসর ড. হায়াত্ মামুদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‘ট্রেডহাব বাংলাদেশ’এর ব্যবস্থাপনা পরিচালক গ্রেগরীয়ান অর্থনীতিবিদ সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি. এস. সি.।
৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪.৩০টায় চূড়ান্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি । এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুন নিসা নুন কলেজ, ঢাকা সিটি কলেজ, সেন্ট যোসেফ হাই স্কুলএন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সেন্ট গ্রেগরীহাই স্কুল, সেন্টফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় সহ প্রায় ৮০ টি খ্যাতনামা বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে।
