কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ আসামির পলায়ন পাঁচ কনস্টেবল সাসপেন্ড

আপডেট : ২০ মে ২০১৯, ০১:০৮

কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ মুর্শেদ মিয়া (২৭) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরব থানার পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার মানিকদি গ্রামের আক্কাছ মিয়ার ছেলে মুর্শেদ মিয়াকে শনিবার ১৫ পিস ইয়াবাসহ মানিকদি থেকে পুলিশ গ্রেফতার করে। গতকাল রবিবার(১৯ মে)  বেলা তিনটার দিকে অন্য দুই আসামির সঙ্গে ভৈরব থানার পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠায়।  তাদেরকে আনার দায়িত্বে ছিলেন ভৈরব থানার পাঁচজন কনস্টেবল। গাড়ি থেকে নামিয়ে   কোর্ট হাজতে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামি মুর্শেদ মিয়া হাতকড়াসহ পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে ধরতে পারেনি পুলিশ।

   সামিয়ক বরখাস্তকৃত পাঁচ কনস্টেবল হলেন- নাজিম উদ্দিন, ফয়সাল মিয়া, মোমতাজ উদ্দিন, শাহজাহান ও জয়নাল। পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরার জন্য পুলিশি অভিযান চলছে।