ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীর ফরাজগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার সকালে লঞ্চের ধাক্কায় সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলে নিহত ও নূরুজ্জামান নামে একজন গুরুতর আহত হন। নিহত সিরাজুল বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নবীনগর এলাকার মুন্সি বাড়ির রশিদ মুন্সির ছেলে।
জানা গেছে, এমভি মাহিন রিফাত-১ নাজিরপুর যাত্রী নামিয়ে লালমোহন ঘাটের উদ্দেশে যাওয়ার পথে ঘটনাস্থলে জেলেদের নৌকার সাথে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
