কালিয়াকৈরে গ্রাম্য সালিশে এক ছাত্রীর শ্লীলতাহানির ক্ষতিপূরণ হিসাবে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি অপু চন্দ্র গোপ (৩৪) কয়েক মাস পূর্বে সকালে তৃষা সাহা (১৩) নামে একই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে একা পেয়ে জোর পূর্বক শ্লীলতাহানি করে। এ ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি এলাকায় প্রকাশ পায়। এ বিষয়ে গত বুধবার রাতে এক সালিশ বৈঠকে অপু গোপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
