বাসাইলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:০৩
বাসাইল বটতলা বাজার এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে সিএনজি-টেম্পু মুখোমুখী সংঘর্ষে হায়দার আলী খান ওরফে রঙ্গীলা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার গিলাবাড়ি। সিএনজি ও টেম্পোর মুখোমুখী সংঘর্ষে হায়দার আলী খান গুরুতর আহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর বিকালে তিনি মারা যান। রঙ্গীলার মৃত্যুতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান গভীর শোক প্রকাশ করেন। পরে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গিলাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।