পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের হামলায় ফিলিস্তিনি নিহত

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:৪০
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলিতে বৃহস্পতিবার এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও চিকিত্সাকর্মীরা এ খবর জানান। পশ্চিম তীরের জেনিন নগরীর কাছে একটি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, নিহতের নাম আহমেদ ইমাম তাজা। তার বয়স ২২ বছর। দক্ষিণ জেনিনের কাবাতিয়ায় ইসরাইলি সশস্ত্র বাহিনীর সদস্যরা গ্রেফতার অভিযান চালানোর সময় তিনি নিহত হন বলে জানা যায়। নিহত ব্যক্তি একটি সবজি বাজারে কাজ করতেন। সমপ্রতি পশ্চিম তীরে সহিংসতার ঘটনা বেড়ে গেছে।