টেন্ডুলকারের বিদায়ী টেস্ট বিশেষ স্বর্ণ মুদ্রায় টস

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:০২
শচিন টেন্ডুলকারের ২০০তম ও বিদায়ী ম্যাচকে ঘিরে নানা আয়োজন করতে যাচ্ছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া মাস্টার ব্লাস্টারের বিদায়ী ম্যাচের টস হবে টেন্ডুলকারের ছাপসহ বিশেষ স্বর্ণ মুদ্রায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের শেষ টেস্ট খেলতে যাওয়া টেন্ডুলকারকে আড়ম্বর পূর্ণ বিদায় দেয়ার পরিকল্পনা করছে এমসিএ। এমসিএ’র অনেক পরিকল্পনার মধ্যে একটি হচ্ছে ১০ গ্রাম ওজনের বিশেষ স্বর্ণ মুদ্রা প্রকাশ করা। মুদ্রাটির এক পিঠে টেন্ডুলকারের ছবি এবং অপর পিঠে থাকবে এমসিএ’র লোগো। স্মৃতি হিসেবে যে সকল ভক্ত এ বিশেষ মুদ্রা ক্রয় করতে চায়-তাদেরও নিরাশ করবে না এমসিএ। মেটালিক রেপ্লি¬কা দিয়ে তৈরি এ মুদ্রা ভক্তদের কাছে বিক্রির ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।— বাসস