শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১২৬তম জন্মবার্ষিকী আজ। ১৮৮৬ সালের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানে গণপরিষদে তিনিই প্রথম অত্যন্ত জোরালো ভাষায় বাংলা ভাষার সমঅধিকারের দাবি উত্থাপন করেন। করেছেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। লড়েছেন পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে। দিনের পর দিন কারাভোগ করেছেন। নির্যাতিত হয়েছেন নানাভাবে। কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনই আপস করেননি। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ মার্চ কুমিল্লার বাড়ি থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ছোট ছেলে দিলীপ দত্তসহ তাকে ধরে নিয়ে যায়। ময়নামতি ক্যান্টনমেন্টে অমানুষিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
