আগামী মাসে হোন্ডুরাস এবং চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। এই দল ঘোষণার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল দিয়াগো কস্তা। এই স্ট্রাইকার স্পেনের হয়ে খেলার ইচ্ছা প্রকাশের পর তার বদলে রবিনহোকে দলে ডেকেছে ব্রাজিল।
অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার দারুণ ফর্মে আছেন। এর আগে ব্রাজিলের জাতীয় দলের জার্সিও গায়ে চড়িয়েছেন। তবে গত সপ্তাহেই কস্তা জানিয়েছেন, তিনি স্পেনের জাতীয় দলের হয়ে খেলতে চান। এর আগে তাকে নিয়ে স্পেন এবং ব্রাজিলের মধ্যে রীতিমতো টানাটানি চলেছে। সংবাদ সম্মেলনে লুই ফিলিপ স্কলারি বলেন, ‘ব্রাজিলিয়ানদের দাবির প্রেক্ষিতে দিয়াগো কস্তার নাম দল থেকে বাদ দেয়া হয়েছে।’
