আবারো ব্যর্থ পাকিস্তানি ব্যাটসম্যানরা

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:৩৮
গতকাল শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানের লক্ষ্য ছুড়ে দেয়। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথমটিতে মাত্র ১ রানে অপ্রত্যাশিতভাবে হেরে পাকিস্তান ১-০তে পিছিয়ে আছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। শুরুতেই আঘাত হানেন মর্নে মরকেল। দলীয় চার রানে নাসির জামসেদ আউট হন। উদ্বোধনী সর্বোচ্চ ৫৮ রান সংগ্রহ করেন। এছাড়া কোনো পাকিস্তানি ব্যাটসম্যানই ক্রিজে স্থায়ী ঠিকানা গাড়তে পারেননি। ৩৪ রান দিয়ে রায়ন ম্যাকলরেন সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। এছাড়া মর্নে মর্কেল তিনটি উইকেট তুলে নেন।