গণতন্ত্রে বিশ্বাসীরা সর্বদলীয় সরকারে যোগ দেবে

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫১
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল কথা নির্বাচন। বর্তমান সরকার সকল দলের সমন্বয়ে একটি সর্বদলীয় সরকার গঠন করে নির্বাচন সম্পন্ন করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাই সর্বদলীয় সরকারে যোগ দেবে। নির্বাচনে অংশ গ্রহণে কাউকে বাধা দেয়া হলে দেশবাসীর পক্ষ থেকে সর্বাত্মক শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। গতকাল শুক্রবার চাঁদপুরের কচুয়ায় বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।