অবশেষে সিলেটে সেই পাজেরো গাড়ী দুটি উদ্ধার হয়েছে। গত বৃহসপতিবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় সিলেট নগরীর উপশহর ও কুমারপাড়া থেকে জিপ দুটি উদ্ধার করে পুলিশ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার সকালে পাজেরো জিপ দুটি অনুপ্রবেশ করে। ধারণা করা হয় এই গাড়ী দুটি শুল্ক ফাঁকি দিয়ে সেখানকার বাঁশকল ভেঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেই দ্রুত ঐ এলাকা থেকে উধাও হয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আইয়ূব জানান, বৃহসপতিবার রাত পৌনে ১টার দিকে শাহজালাল উপশহরের ই ব্লকে পরিত্যক্ত অবস্থায় একটি জিপ ও কুমারপাড়ার জালালাবাদ অটো কেয়ার নামক একটি গ্যারেজ থেকে আরেকটি জিপ উদ্ধার করা হয়। জিপ দুটি বর্তমানে মহানগর পুলিশের হেফাজতে রয়েছে।
গাড়িতে করে ভারত হয়ে আসা বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাবলু মিয়া, আসকর আলী ও আমতর আলীকে পুলিশ খুঁঁজছে।
