নামকে কৌতুক ভেবে...

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫৩
নাম ঠিকমতো রাখতে পারলে তা নিয়ে বিব্রবতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে অনেকাংশে। এধরনের এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক পোকোং। পোকোং নামটি চীনা ভাষার। ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে এই নামকে একটি কৌতুক চরিত্র হিসেবে দেখা হয়। তাই নির্বাচন কমিশনে প্রথম যখন পোকোং তার নাম জমা দেন তখন কমিশন এটাকে একটা কৌতুক চরিত্র মনে করে ভোটার তালিকায় তুলতে অস্বীকৃতি জানায়। কিছুতেই তাদের বুঝানো যাচ্ছিল না। আর এতে নির্বাচনে এক বছর ভোট দিতে পারেননি পোকোং। এবার তিনি তার পরিবারের সঙ্গে ছবিসহ তার কমিশনে জমা দেন ভোটার হওয়ার জন্য। আর কমিশন এবার তাকে ভোটার তালিকায় যুক্ত করে। ভবিষত্যের নির্বাচনে ভোট দিতে পারবেন পোকোং। এখন বোঝা গেল, নামে অনেক কিছুই যায় আসে!-ইউপিআই।