নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের পর সংসদ এবং ‘বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ’ ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান। একইসঙ্গে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মী ও আলেমদের মুক্তিও দাবি করেন তিনি। বিবৃতিতে তিনি ১৮ দলীয় জোট ঘোষিত আজ শনিবার সারাদেশে সকল উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
