ছোটবেলায় চুইংগাম খাওয়ার পর সেটিকে বেলুনের মতো ফোলানোর প্রতিযোগিতায় হয়তো অনেকেই লিপ্ত হতেন। তবে তাই বলে একসাথে শ’ পাঁচেক লোকের চুইংগাম ফোলানোর দৃশ্যটা কেমন হতে পারে সেটি কী কখনো আপনার কল্পনায় এসেছে? মজার বিষয় হলো, এ ধরনের একটি কাণ্ড ঘটিয়েই গিনেজ বুকে নাম লেখাতে সক্ষম হয়েছে কানাডার লেস্টার বি পিয়ারসন পাবলিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা। এ বছর স্কুলটি থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তাদের কথা আলাদাভাবে সবাইকে মনে রাখার সুযোগ করে দিতেই একসাথে ৫৪৪ জনের চুইংগাম ফোলানোর মাধ্যমে সবচেয়ে বেশি মানুষের এ ধরনের কীর্তির গিনেজ রেকর্ডটির উদ্যোগ নেওয়া হয়।
