আসলাম পরিবহনের কাউন্টারে অনেকক্ষণ থেকেই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রায় শ’খানেক লোক। এভাবে প্রায় আধঘণ্টা পর একটা বাস আসতে দেখে সবাই মিলে তাড়াহুরো করে বাসে উঠতে লাগল। কিন্তু দরজার সামনে জটলার মাঝে একটা শুকনো মতো লোক সবার আগে ওঠার চেষ্টা করতেই লেগে গেল গোলমাল। লাইনের সামনের দিকে থাকা কয়েক শিক্ষার্থী লোকটার কোনো কথা না শুনেই তাকে বেদম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সবার সাথে উঠে গেল। কিন্তু বাস পূর্ণ হয়ে যাওয়ার পরও সেটি ছাড়ার লক্ষণ না দেখে সবাই লক্ষ করল যে বাসের চালকের আসনে কেউ নেই। আর বিষয়টি কাউন্টারে জানাতে গিয়ে দেখা গেল, চালক পরিবর্তনের পর যে লোকটির এখন গাড়ি চালানোর কথা সেই শুকনো মতো চালকটিই সবার ধাক্কায় আহত হয়ে বসে আছে।
প্রথম বন্ধু :জানিস আমার আর সীমানার এতদিনের সম্পর্কটা ভেঙে গেছে।
দ্বিতীয় বন্ধু :ও তাই বুঝি সেদিন সীমানা ক্যান্টিনে বসে এত কাঁদছিল।
প্রথম বন্ধু :হুমম!
দ্বিতীয় বন্ধু :কিন্তু তুই তো ওর মতো এত ভেঙে পড়িসনি। তাহলে ও বেশি কাঁদছিল কেন?
প্রথম বন্ধু :কারণ সম্পর্ক ভাঙার প্রতিবাদে আমি ওর দামি মোবাইল ফোনটাও ভেঙে দিয়েছিলাম!
সর্দারজি :বৌয়ের সাথে ঝগড়া হলে আমি কী করি জানিস?
বন্ধু :কী করিস?
সর্দারজি :আমি বসে বসে আমাদের বিয়ের ভিডিও দেখি।
বন্ধু :কেন?
সর্দারজি :কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে খুব ভালো লাগে!
