৩ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৯ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার মঙ্গল ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল। গতিশীল ব্যক্তিত্ব ও জীবনের প্রতি সিরিয়াস দৃষ্টিভঙ্গী আপনাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে সাহায্য করে। নেতৃত্ব দেয়ার গুণ আছে আপনার। সাংগঠনিক ও বিশ্লেষণী ক্ষমতা আপনাকে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্বুদ্ধ করে। সামর্থ্যের চেয়ে অনেক বেশি দায়িত্ব এসে চাপবে আপনার উপর। আপনার ইচ্ছাশক্তি প্রচণ্ড। পুরোমাত্রায় কর্তৃত্ব করতে চান। আপনাকে কুশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সম্রাট আওরঙ্গজেব, জিমনাস্ট নাদিয়া কোমানেসি, আবুল কালাম শামসুদ্দিন, অর্থনীতিবিদ অমর্ত্য কুমার সেন, দীনেশ চন্দ্র সেন, আঁদ্রে মলরো।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবাসয়িক ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ভালো কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে না। অন্য কারো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। নতুন বিনিয়োগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক বাধা কেটে যাবে। আজ কোনো আশাপূর্ণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। চাকরিজীবীদের আর্থিক দিক ভালো থাকার সম্ভাবনা আছে। চঞ্চলতা পরিহার করুন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ফলে মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনা বাধাগস্ত হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মন খুব একটা ভালো নাও থাকতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ভাইবোনদের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পার। নতুন কোনো প্রণয়ের সূত্রপাত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। অযথা মাথা গরম করা ঠিক হবে না। ব্যবসায়িক দিক কিছুটা প্রতিযোগিতাপূর্ণ হতে পারে। শেয়ার ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পার। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। কোনো ধরনের ভুল বুঝাবুঝি দেখা দিতে পার। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। আজ কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ গঠনমূলক কাজে সাফল্য আসতে পারে। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আশা করা যায়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিকদিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অকারণ ঘুরাঘুরির জন্য ক্লান্তিবোধ করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পদোন্নতি অথবা বদলির সম্ভাবনা আছে। আজ সীমিত ঝুঁকি নিতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ভাগ্যোন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পেতে পারেন। সমাজসেবামূলক কাজে সুনাম বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সুফল আশা করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
