বিডিআর বিদ্রোহ মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আইউব আলী (৪৫) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ের (শেবাচিম) প্রিজন সেলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইউব আলী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নূর মোহাম্মদের ছেলে।
