পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে যত নির্বাচন হয়েছে সবগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কিন্তু তা জেনেও বিএনপি সংলাপ ও নির্বাচনে না এলে প্রমাণ হবে তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।
গত শুক্রবার চাঁদপুরের হাইমচরে এক মহিলা সমাবেশে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, বিরোধী দলীয় নেত্রীকে আলোচনার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু বিরোধী দল তাতে সাড়া না দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এর আগে মন্ত্রী গত ২৮ অক্টোবর শহরের পুরান বাজারে সংঘর্ষে নিহত কিশোর আরজুর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
