আসাদ গেটে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৯, ১২:১১

রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেট এলাকায় আড়ং শোরুমের সামনের সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহীদুল ইসলাম সাগর নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় ওই মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলন প্রত্যাহার

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক জামান জানান,শহীদুলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। সে একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অধীনে মোটরসাইকেল চালাতেন।

ইত্তেফাক/এমআরএম