নাশকতা পরিকল্পনার অভিযোগ

কক্সবাজারে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২৩:০৩
জেলার জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী প্রকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে । পুলিশ জানায়, জাবের আহমদ চৌধুরী জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং মহেশখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জাবের চৌধুরীকে নাকশতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী শহরে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত ও দুইশতাধিক আহত হয়। এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।