জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার দু’পক্ষের সংঘর্ষে সিরাজ মিয়া (২৫) নামের এক যুবক নিহত এবং অর্ধশত আহত হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, গ্রামের মোজাহিদুল ইসলামের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের টিমু মিয়ার পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে গতকাল দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত সিরাজ মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
