ইউএসএআইডির এনএসডিপি প্রকল্পের সঙ্গে সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্কের ২৬টি এনজিওর চুক্তি গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবা প্রদানে দক্ষতার ভিত্তিতে এনজিওগুলো এখন থেকে ইউএসএআইডির সহায়তা পাবে। ফলে অধিক সংখ্যক দরিদ্রকে স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. এজেএম মুসা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মাহবুবুর রহমান, ইউএসএআইডির উপ-পরিচালক গ্রেগরি অ্যাডামস এবং প্রকল্পটির প্রধান ডা. হালিদা আক্তার উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
