ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ইন্তেকাল

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২৩:১৩
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ১৪ দলের সমন্বয়ক, মুক্তিযোদ্ধা, মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক (৬৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে ঢাকার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ ভাই, ৩ বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল বাদ মাগরিব জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন বলেন, তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। মো. আব্দুল মান্নান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক, রাধারাণী গার্লস হাইস্কুলের সাবেক শিক্ষক এবং লেখক মো. আব্দুল মান্নান (৫৫) গতকাল পৌরশহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার শাকিল হাসানের বাবা। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।