মোহাম্মাদ আলী
বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সহচর, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মাদ আলী (৭৮) গত বৃহস্পতিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মো. আব্দুল গণি শিকদার
কবি, গীতিকার, সমাজসেবক ও পাট ব্যবসায়ী মো. আব্দুল গণি শিকদার (১১৪) গত মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
সউদ আহমদ
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক
সউদ আহমদ গত শুক্রবার রাজধানীর এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন।
আতম ইসরাইল আজাদ
নোয়াখালীর সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আতম ইসরাইল আজাদ (৬৭) গত বৃহস্পতিবার সেনবাগ পৌর শহরের বাবুপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি ...রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
মু. নরুজ্জামান মাস্টার
সমাজসেবী প্রাক্তন কাস্টমস কর্মকর্তা নোয়াখালীর চাটখিলের ১ নং সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মু. নরুজ্জামান মাস্টার (এমএন জামান) গত ২ অক্টোবর বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
