মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২৩:১৩
কালিপদ মন্ডল গোপালগঞ্জের স্কুল শিক্ষক কালিপদ মন্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াতের গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মন্ডল বাড়িতে ও গোপালগঞ্জ জেলা শহরের বাসভবনে ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা ও ভোগের আয়োজন করা হয়েছে। নূরুল ইসলাম মন্ডল গাইবান্ধা পিটিআইয়ের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ নূরুল ইসলাম মন্ডলের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়ে অনুরোধ করা হয়েছে। মেসবাহ উদ্দিন সাবু মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে মরহুমের কবর জিয়ারত ও বাদ আসর সাবু স্মৃতি সংসদের উদ্যোগে মতিঝিল এজিবি কলোনী শরীর চর্চা কেন্দ্র (সাবু চত্বরে) মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। হাবিবুন্নেসা গণসঙ্গীত শিল্পী, ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীরের মা হাবিবুন্নেসার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ভোরে শিল্পীর খিলগাঁওস্থ বাসভবনে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাঙ্গা থানার (ফরিদপুর জেলা) কালামৃধার গ্রামের বাড়িতেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ৮ নভেম্বর শুক্রবার খিলগাঁও চৌধুরীপাড়াস্থ মাটির মসজিদে বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।