শাহাবুদ্দীন আহমদ
খিলগাঁও থানার নাছিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ত্রি-মোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমাজসেবক আলহাজ্ব লায়ন শাহাবুদ্দীন আহমদ (৬২) গত বুধবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবের হোসেন চৌধুরী এমপি, হাবিবুর রহমান মোল্লা এমপি প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল সোমবার মরহুমের নিজ বাসভবনে কুলখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
