ফটো ফি চা র

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:১৯
চীনে দশম এবং একাদশ শতাব্দীতে নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধির উপায় হিসেবে নিজেদের পা শক্ত জুতার মধ্যে বেঁধে রাখতো। সেই জুতা এতোটাই ছোট হতো যাতে পা ২.৭৫ ইঞ্চির বেশি দীর্ঘ হতে না পারে। চীনে নারীদের কম দৈর্ঘ্যের পাকে সৌন্দর্যের একটা অংশ হিসেবে দেখা হতো। এজন্য পরিবার থেকেও কন্যা সন্তানদেরকে এই জুতা ব্যবহার করতে চাপ দেয়া হতো। কিন্তু এটা ছিল বর্বর একটি প্রথা। বদলেছে সময়। তার সাথে পরিবর্তিত হয়েছে মানুষের জীবনাচরণ। চীনে এই বর্বর প্রথাও বিলুপ্ত হয়েছে। কিন্তু এখনো রয়ে গেছে তার নিদর্শন। হ্যান কিয়োনির বয়স ১০২ বছর। তিনি চীন এবং পৃথিবীর শেষ নারী যিনি উপরে বর্ণিত প্রথায় পা বাঁধতে অভ্যস্ত। তাকে নিয়ে আমাদের এই আয়োজন। সূত্র: মেইল অনলাইন