মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২০ মে ২০১৯, ১৪:১৭

ফরিদপুর-বরিশাল মহাসড়কের মস্তফাপুর নামক স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় লাবনী (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পিক-আপ ভ্যানটিকে জব্দ করেছে।

 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাজার এলাকার হানিফ আকনের শিশু কন্যা লাবনী (৩) অন্য আত্মীদের সঙ্গে অটোরিকশায় মস্তফাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে পৌঁছে। এ সময় একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে লাবনী ঘটনাস্থলেই নিহত হয়।

 

তিনি আরো জানান, এ ঘটনায় আহত চারজন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি