স্বরাষ্টমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট অচিরেই দেয়া হবে। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে।
তিনি শনিবার দুপুরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এ কথা বলেন। স্বরাস্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। যারা গণতন্ত্র ও উন্নয়ন চায় না তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। নির্বাচনে বাধা সৃষ্টিকারীরা গণতন্ত্রের শত্রু। তাদের কঠোর হস্তে দমন করা হবে।
