ফিরছেন ভেট্টোরি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৩০
এই অভিজ্ঞতা অধিনায়ক হিসেবে ২০১০ সালে তার হয়েছিল। সেবার ড্যানিয়েল ভেট্টোরির নেতৃত্বে বাংলাদেশ থেকে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছিল নিউজিল্যান্ড। এবার দেশে বসেই দেখলেন দলের আরেকটি হোয়াইট ওয়াশ হওয়া। ইনজুরিতে এবার বাংলাদেশ সফরে আসতে না পারলেও ইতিমধ্যে মাঠে খেলা শুরু করেছেন। পাঁচ উইকেট শিকারের মাধ্যমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরাটাকে উদযাপনও করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তবে আগামী মাসে নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের সিরিজেই জাতীয় দলে ফেরাটা তার জন্য বেশী আগাম হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। সে জন্য ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরেই তিনি আবার ফিরতে পারেন বলে নিজে অনুমান করেছেন। দেখা যাক ফেরাটা সুখকর হয় কি না।