হরতাল সফল করার আহ্বান জামায়াতের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৫৪
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ সোমবার থেকে সারাদেশে একটানা ৬০ ঘন্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সরকার একতরফা নির্বাচনের পরিকল্পনা নিয়েই এগুচ্ছে। সরকার বিরোধী দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। কিন্তু সরকারের এমন চেষ্টা জনগণ সফল হতে দেবে না। -প্রেস বিজ্ঞপ্তি