জাতীয় সমবায় দিবস দিবস উপলক্ষে গত শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে র্যালি ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সারা দেশ থেকে বাছাই করা ১০ জনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় সমবায় পুরস্কার ২০১১ বিতরণ করা হয়। এতে সমবায়ের মাধ্যমে সমাজে বিশেষ অবদান রাখায় ক্রেডিট সমবায় সমিতি তথা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মঠবাড়িয়া গ্রামের মঠবাড়ি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড জাতীয় পুরস্কার লাভ করে। অনুষ্ঠানে এ সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সভাপতি খ্রীস্টফার দেশাই। -প্রেস বিজ্ঞপ্তি
