মোবাইল ফোন অপারেটর রবির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগ দিচ্ছেন সুপুন বীরসিংহে। তিনি বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত হবেন। নতুন বছরের প্রথম দিনেই তিনি যোগ দেবেন। মাইকেল অবসরের সিদ্ধান্ত নিলে আজিয়াটা গ্রুপ নতুন সিইও হিসাবে সুপুনকে নিয়োগ দেয়।
গত চার বছরে মাইকেলের নেতৃত্বের প্রশংসা করে আজিয়াটা প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও দাতো শ্রী জামালউদিন ইব্রাহিম বলেছেন, ‘মাইকেলের নেতৃত্বে রবি আজিয়াটা লিমিটেড রাজস্বের দিক থেকে বাংলাদেশের ৩ নাম্বার মোবাইল অপারেটর থেকে ২ নাম্বারে উঠে এসেছে। সুপুন বীরসিংহে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আজিয়াটা গ্রুপের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে সুপুন শ্রীলঙ্কার মোবাইল ফোন অপারেটর ডায়লগ আজিয়াটা পিএলসি’র গ্রুপ চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। সুপুন চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ), ইউকে’র ফেলো সদস্য এবং শ্রীলঙ্কার শ্রী জয়েওয়ারদেনেপুরা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সি ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
