বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে বাংলাদেশবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সহায়তা করছে। সরকার যতোই ষড়যন্ত্র করুক আবহমান কাল ধরে গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতির শক্ত মোজাইক ভাঙ্গতে পারবে না। পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, এদেশের সকল সম্প্রদায় অটুট বন্ধনে সংযুক্ত। সুতরাং স্বৈরাচারী সরকারের নীল-নকশা সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে ব্যর্থ হয়ে যাবে। এই হামলার সঙ্গে নিশ্চিতভাবেই সরকারের মদদপুষ্ট এজেন্টরা জড়িত।
