চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা অমান্য করে শোডাউন করেছে ছাত্রশিবির। গতকাল রবিবার ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করেন। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, এ সময় প্রতিপক্ষের হামলার আশঙ্কায় শিবির কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল। এ ব্যাপারে ছাত্র শিবির চবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার রুখতে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, শিবির শোডাউনের প্রস্তুতি নিলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বললে তারা চলে যায়।
