সুপারম্যানকে চালকের ঘুষি!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩০
শিশু থেকে শুরু করে শক্তিশালী ব্যক্তিকেও বিপদ থেকে উদ্ধার করেন সুপারম্যান। তার অসীম ক্ষমতা। কিন্তু সেই সুপারম্যান যদি এক গাড়ি চালকের ঘুষি হজম করেন তখন কেমন লাগে! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এই ঘটনাটি ঘটেছে। সুপারম্যান ঘুষি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাংবাদিকদের পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির সুপারম্যান হওয়ার খায়েশ জাগে। তিনি সুপারম্যানের সেই বহুল পরিচিত পোশাক পরে বাইরে আসেন। সুপারম্যানের ক্ষমতা পেয়েছেন কী না তা পরখ করতে একটি রাস্তা আগলে দাঁড়ান। ওই রাস্তা দিয়ে এক ভদ্রলোক তার প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথ আটকে দেন ‘সুপারম্যান’। চালক তাকে সরে যেতে বলেন। সুপারম্যান বললেন, পারলে সরাও। ভদ্রলোকের মেজাজ গেল বিগড়ে। জোরসে এক ঘুষি বসিয়ে দিলেন সুপারম্যানের মুখে। ঘুষিতে কুপোকাত বেচারা। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। -এবিসি নিউজ