কথায় বলে, রাখে আল্লাহ মারে কে? আর এটাই সত্যি যে, সৃষ্টিকর্তা ইচ্ছা করলে যে কোনো মাধ্যমেই কাউকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ডাকাতরা গুলি করলেও পকেটে সেলফোন থাকায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন এক ব্যক্তি। গুলিটি এসে সেলফোনে লাগায় তা শরীরে প্রবেশ করেনি।
নিরপত্তার কারনে ফ্লোরিডার পুলিশ ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, একটি দোকানে বসে কাজ করছিলেন হিসাব কর্মকর্তা। হঠাত্ করে ডাকাতরা দোকানে প্রবেশ করে। তাকে ভয় দেখায়। কিন্তু ভয় না পেয়ে তিনি বাধা দেন। এরপর ডাকাতরা তার বুক লক্ষ্য করে গুলি করে। ভয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ডাকাতরা ভাবল লোকটা মরেছে। তারা কেটে পড়ল সেখান থেকে। কিন্তু ওই হিসাব কর্মকর্তা দেখেন তিনি মারা যাননি! নিজের শরীর তল্লাশি করে দেখার চেষ্টা করেন কোথায় গুলি লেগেছে। কিন্তু কোথাও না পেয়ে নিজেই অবাক হন। -রয়টার্স
