আগামীকাল প্রধানমন্ত্রী নওগাঁ যাচ্ছেন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩২
সারা দেশে সফরের অংশ হিসাবে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার পোরশা উপজেলায় আসবেন। স্বাধীনতার ৪২ বছর পর এই প্রথম আওয়ামী লীগ সরকারের কোন প্রধানমন্ত্রী আসছেন এই এলাকায়। তাকে বরণ করে নিতে ব্যস্ত দলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর সফল করে তুলতে উপজেলা, জেলা প্রশাসন ও দলের নেতা-কর্মীদের দফায় দফায় চলছে প্রস্ততি সভা। ওইদিন বিকালে পোরশা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দিবেন। এর আগে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।