পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন জানায়, আজ সন্ধ্যা ছয়টায় বায়তুল মোকাররম সভা কক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাজাহান মিয়ার সভাপতিত্ব করার কথা রয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে দ্রুত তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ এবং ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬-৩৩৯৭।
