কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩২
আগামী ছয়, সাত ও আট নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বিকালে কুবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ভর্তি পরীক্ষার তারিখ পূনর্নির্ধারিত হলে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এর মাধ্যমেও জানা যাবে।