উপজেলায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গত শনিবার বিকালে দুই পুলিশসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে। রাতে ভাণ্ডারিয়া থানার এসআই বাদী হয়ে যুবদলের দুই গ্রুপের ২শ ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এর মধ্যে ৩১ জনকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার বিকাল পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাণ্ডারিয়ায় যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে গত শনিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম ও পুলিশ সদস্য মো. শাহীনসহ যুবদলের ১০ নেতা-কর্মী আহত হন।
