প্রযুক্তি ও তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার আশাবাদ আইসিটি মন্ত্রীর

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি বলেছেন, ‘প্রযুক্তি হবে তারুণ্যের আগামীর পাথেয়।’ তরুণরা তাদের সৃজনশীল মেধা, উদ্ভাবনী শক্তি আর পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তিকে সহজে সুলভে মানুষের কাছে পৌঁছে দেবে এবং এর মাধ্যমেই দেশের সমৃদ্ধি এবং গতিশীলতা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্প্রতি ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৪ প্রতিযোগিতায় প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির এই প্রতিযোগিতায় ৮০৫টি ধারণাপত্র জমা পড়ে। এখান থেকে ১২৫টি ধারণাপত্র প্রাথমিকভাবে বাছাই করে বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। পরে এখান থেকে ৩০টি অ্যাপসকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। এই প্রতিযোগিতার বিস্তারিজ জানা যাবে www.eatlapps.com ওয়েবসাইট থেকে।