রাঙ্গাবালীতে ট্রলারে হামলা আহত ১৯

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ মিটারের খাল গোড়ায় এম ভি মা পরিবহন নামের যাত্রীবাহী ট্রলারে সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ১৯ জন আহত এবং নগদ ১লাখ ৫৫ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট। মারাত্মক আহত ১৪ জন। জাহানারা বেগম ৩০, আব্বাস খান ৩৫, কুদ্দুস প্যাদা ৩২, হাসান মোল্লা ৪০, জুয়েল ৩০, ভুট্ট ৩৫, কালাম খাঁ ৩৫, কাদের মোল্লা ৩৮, চাঁন মিয়া ৪২, রশিদ বিশ্বাস ৩২, আবুল হাওলাদার ৫০ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।